1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নৈতিক শিক্ষা ও ক্রীড়াচর্চার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

ফেনীর সোনাগাজীতে যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নৈতিক শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, মাদক এবং কিশোর গ্যাং বর্তমান সময়ে দেশব্যাপী একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাঠপর্যায়ে শিক্ষামূলক ও খেলাধুলার পরিবেশ তৈরি করা অপরিহার্য।

গত রবিবার (৩১ মে) বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর বি সি লাহা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় সামাজিক সংগঠন ‘এঞ্জেলস ক্লাব’ আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী তাঁর বক্তব্যে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে বলেন, বিগত সরকারের নানামুখী নেতিবাচক কর্মকাণ্ডের ফলে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে এবং সমাজ ব্যবস্থা কলুষিত হয়েছে। এই স্থবির ও বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার তরুণ ও শিক্ষার্থী সমাজের কল্যাণে সুদূরপ্রসারী ও নানামুখী উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

যুব সমাজকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক, মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে বর্তমান সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করা সম্ভব হবে, যা তাদের অপরাধমূলক মানসিকতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

এঞ্জেলস ক্লাবের সাবেক সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান সভাপতি আজিমউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া এবং গ্রিনল্যান্ড গ্রুপের পরিচালক আনসার উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন এবং সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার নিয়মিত আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন প্রদানের পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক সামাজিক ব্যাধি রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026