1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপে নতুন রেকর্ডের সামনে লিওনেল মেসি, প্রথম ম্যাচেই গড়বেন অনন্য কীর্তি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর এবার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে একাধিক আন্তর্জাতিক রেকর্ড গড়ার সুযোগ। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ বিশ্বকাপ খেলা ফুটবলারদের তালিকায় নাম লেখাবেন তিনি। এই অনন্য কীর্তিতে তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।

বিশ্বকাপে শুধু অংশগ্রহণই নয়, সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান দখলের সম্ভাবনাও রয়েছে এই আর্জেন্টাইন অধিনায়কের। বর্তমানে বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৬ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা এবং ১৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। অন্যদিকে, বিশ্বকাপে মেসির বর্তমান গোলসংখ্যা ১৩। ফলে ক্লোজার রেকর্ড স্পর্শ করতে মেসির প্রয়োজন আর মাত্র ৩ গোল। বর্তমান সক্রিয় ফুটবলারদের মধ্যে এই রেকর্ডের দৌড়ে মেসি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ১২ গোল নিয়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, যিনি ইতোমধ্যেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সমান গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।

গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন মেসি। বিশ্বকাপে এ পর্যন্ত তার অ্যাসিস্ট বা গোল করানোর সংখ্যা ৮টি। পেলের সর্বোচ্চ ১০টি অ্যাসিস্টের রেকর্ড ভাঙতে মেসির আর মাত্র ৩টি অ্যাসিস্ট প্রয়োজন। উল্লেখ্য, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছেন মেসি। গত আসর পর্যন্ত তিনি ২৬টি ম্যাচ খেলেছেন। এবারের আসরে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছাতে পারে, তবে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার একক কীর্তি গড়বেন তিনি।

এদিকে বিশ্বকাপ আসর শুরুর আগে আর্জেন্টিনা ফুটবল দলে চোটজনিত সমস্যা থাকলেও বর্তমান পরিস্থিতি বেশ ইতিবাচক। হালকা চোট নিয়ে দলের সঙ্গে যোগ দিলেও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মেসির খেলা নিশ্চিত বলে জানা গেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে দলীয় ম্যানেজমেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

দলীয় সূত্রে আরও জানা গেছে, আঙুলের চোটে ভুগতে থাকা প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন। এছাড়া হাঁটুর চোট কাটিয়ে দলের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরো নিয়মিত অনুশীলনে ফিরেছেন। ফলে মূল টুর্নামেন্ট শুরুর আগেই কোচ লিওনেল স্কালোনি তার পূর্ণ শক্তির দল ফিরে পাচ্ছেন, যা আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026