1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হাটহাজারীতে নগদ অর্থ সহায়তা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার লালিয়ারহাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক অনুদান বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দেশের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বর্তমান সরকার সমাজের পিছিয়েপড়া মানুষের জীবনমান উন্নয়নে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের মহিমা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারের এই ধরনের তৃণমূল পর্যায়ের আর্থিক সহযোগিতা গ্রামীণ অর্থনীতির প্রান্তিক জনগোষ্ঠীকে উৎসবের মৌসুমে সাময়িক স্বস্তি প্রদান করবে এবং উৎসবের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ঈদুল আজহার প্রাক্কালে এই নগদ অর্থ সহায়তা নিম্ন আয়ের পরিবারগুলোর দৈনন্দিন ও উৎসবকেন্দ্রিক ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026