1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

কোভিড-১৯ নিয়ে ভুল পথে হাঁটছে দেশগুলো: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২০৫ বার দেখা হয়েছে

সরকারগুলো যদি আরও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে করোনা মহামারি পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়ে উঠবে। এ কথা বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক ভার্চ্যুয়াল সম্মেলনে সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, কোভিড-১৯ নিয়ে বিশ্বের অনেক দেশ ভুল পথে হাঁটছে। যেসব দেশ পরীক্ষিত পদ্ধতি গ্রহণ করেনি বা অনুসরণ করেনি, সেখানে সংক্রমণের সংখ্যা বাড়ছে।

গেব্রেয়াসুস বলেন, ‘করোনা বর্তমানে গণমানুষের এক নম্বর শত্রু। এর পরও এটা আমলে নিয়ে অনেক দেশ সঠিক পথে হাঁটছে না। যদি করোনার সংক্রমণ রোধে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হয়, তাহলে এই মহামারি সামনে এগিয়ে যেতে থাকবে এবং আরও বাজে রূপ ধারণ করবে।’

সংস্থার মহাপরিচালক বলেন, ‘পুরোনো দিনের মতো সেই স্বাভাবিক অবস্থা সুদূর ভবিষ্যতে আর ফিরে না আসার আশঙ্কা রয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়।’

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে করোনার সংক্রমণের কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে দূরত্ব বাড়তে থাকায় দেশটিতে সংক্রমণও বাড়ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সেখানে সংক্রমিত মানুষের সংখ্যা ৩৩ লাখ ও মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।

তেদরোস বলেন, ‘বিশ্ব নেতাদের কাছ থেকে মিশ্র বার্তা মহামারি নিয়ন্ত্রণে আনার বিষয়ে জনসাধারণের আস্থা কমিয়ে দিয়েছে। সর্বসাধারণের শত্রু হিসেবে এক নম্বরে রয়ে গেলেও সরকার এর তোয়াক্কা করছে না । সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও উপযুক্ত পরিস্থিতিতে মাস্ক পরার মতো পদক্ষেপ গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার।’

অনুষ্ঠানে সংস্থাটির জরুরি সেবাবিষয়ক পরিচালক ড. মাইক রায়ান বলেন, ‘আমাদের এই ভাইরাস নিয়ে বাঁচতে শিখতে হবে। করোনা থেকে সেরে উঠলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে কি না, বা যদি তা হয়ে থাকে, তবে সেই ক্ষমতা কত দিন স্থায়ী হবে, তা এখনো জানা যায়নি।
সাম্প্রতিক কিংস কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, করোনার ফলে সৃষ্ট প্রতিরেোধী ক্ষমতা ক্ষণস্থায়ী হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026