1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বাড্ডা গণহত্যা মামলা: কামরুল ও মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বাড্ডা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার বিচারিক কার্যক্রমের দিন ধার্য রয়েছে। এর আগে গত ১৭ জুন এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ট্রাইব্যুনাল শুনানির জন্য আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে আজ প্রথমে প্রসিকিউশনের পক্ষ থেকে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন (চার্জ ফ্রেম) করেন এবং বিচার শুরুর আদেশ দেন।

মামলার এজাহার ও প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার উদ্দেশ্যে আসামিরা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও নির্দেশনা প্রদান করেছিলেন। তৎকালীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে তারা নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির মতো কঠোর ব্যবস্থা গ্রহণে প্ররোচনা দেন।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আসামিদের ধারাবাহিক ষড়যন্ত্র ও প্ররোচনার অংশ হিসেবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন দলীয় ক্যাডাররা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এর ফলে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জন সাধারণ নাগরিক নিহত হন এবং বহু মানুষ গুরুতর আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026