1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নাইক্ষ্যংছড়িতে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী কাজু বাদাম বাগান নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪৭/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজু বাদাম বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে কয়েকজন চোরাকারবারি মাদকের চালান নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মাদক ভর্তি ১০টি কার্টন ফেলে পাহাড়ি ঘন জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কার্টনগুলো থেকে সর্বমোট ১ লাখ ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা ধ্বংস করা হবে। সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026