1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর বনানীতে পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একই পরিবারের নারীসহ ৩ জন গুরুতর আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

রাজধানীর বনানীতে পাওনা টাকা চাওয়ার কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একই পরিবারের এক নারীসহ তিনজনকে ছুরিকাঘাত ও মারধর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। আজ শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস গেট এলাকার শিশু মেলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন— সুমন মিয়া (৪৫), তাঁর স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)। আহত সুমন মিয়া সপরিবারে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে সুমন মিয়ার সঙ্গে আরিফ নামক এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র হলে আরিফের সঙ্গে থাকা আরও ৮ থেকে ১০ জন যুবক সংঘবদ্ধ হয়ে সুমন ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সকালের দিকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনার নেপথ্যে অন্য কোনো পূর্বশত্রুতা বা অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া ও তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর পরই হামলাকারী আরিফসহ জড়িত অন্য যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026