1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সংসদ সচিবালয়ে ১ জুন থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ১৯২ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের ষষ্ঠদশ (বাজেট) অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক ১ জুন থেকে চালু হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩নং লেভেলে নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।
সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ সচিবালয় প্রতি বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যগণ এ হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026