1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বনানীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে এই মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন চেয়ে তার আইনজীবীরা আদালতে আবেদন করেছেন। দুপুরে এই জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সাবেক প্রধান বিচারপতিকে এই মামলায় গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য গত ৬ জুলাই তারিখ ধার্য করেছিলেন। তবে নির্ধারিত দিনে শুনানিকালে মামলার মূল নথি উপস্থিত না থাকায় আদালত শুনানি পিছিয়ে ৮ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন। আজ নির্ধারিত শুনানি শেষে আদালত তাকে এই নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। গত ২৮ এপ্রিল আপিল বিভাগ এই পাঁচ মামলায় তার জামিন বহাল রেখেছিলেন এবং তিনি সবকটি মামলায় জামিনে ছিলেন। তবে বনানী থানার এই নতুন হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর ফলে তার আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026