1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

তথ্য ও সম্প্রচার ডেস্ক

বন্যাসহ যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপপ্রচার রোধকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বা ‘অ্যাসিড টেস্ট’ হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দুর্যোগের এই সময়ে সরকারি তৎপরতার প্রকৃত চিত্র তুলে ধরতে এবং জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনে জেলা তথ্য কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গতকাল বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব জেলা তথ্য কর্মকর্তার (ডিআইও) সঙ্গে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে মাঠপর্যায়ে তথ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় দেশের সব জেলা তথ্য কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

তথ্যমন্ত্রী তথ্য ব্যবস্থাপনাকে জীবন রক্ষাকারী ‘অক্সিজেন’-এর সাথে তুলনা করে বলেন, বাতাস যেমন দূষিত হলে জীবন সংকটাপন্ন হয়, তেমনি ভুল তথ্য বা অপপ্রচার সমাজে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, “তথ্য প্রবাহকে কলুষমুক্ত ও নির্ভরযোগ্য রাখা আমাদের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে জনগণের কাছে সরকারের কাজের হিসাব তুলে ধরা এবং তাদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করা এখন আমাদের অগ্রাধিকার।”

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রী চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রস্তুতির সঠিক চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এই সাতটি বন্যাকবলিত জেলার কার্যক্রমকে আরও সমন্বিত করতে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালককে অবিলম্বে একটি ‘বিশেষ ইমার্জেন্সি টিম’ গঠনের নির্দেশনা দিয়েছেন তথ্যমন্ত্রী। এই টিম ২৪ ঘণ্টা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে কাজ করবে। মন্ত্রী স্পষ্ট করেন যে, অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম যেখানে অবকাঠামোগত বা দৃশ্যমান, সেখানে তথ্য মন্ত্রণালয়ের কাজ হলো ডিজিটাল ও মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণকে আতঙ্ক থেকে মুক্ত রেখে স্বস্তি বজায় রাখা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জেলা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় বজায় রেখে জেলা তথ্য অফিসগুলোকে দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ধরনের গুজব বা অপতথ্য দ্রুত শনাক্ত করে তার সত্যতা যাচাই ও সংশোধন করার জন্য তিনি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

সরকার মনে করছে, বন্যা দুর্গত এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সঠিক তথ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত রিপোর্ট এবং তথ্যের দ্রুত আদান-প্রদান নিশ্চিত করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সভায় যুক্ত থাকা কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজের ক্ষেত্রে তাদের বিভিন্ন সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের সব সমস্যা গুরুত্বের সাথে শোনার পর প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সংকটকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026