1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

খেলাধুলার মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

খেলাধুলার মাধ্যমেই দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজন যুবসমাজকে ক্ষতিকর মাদকের গ্রাস থেকে দূরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। ক্রীড়া ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সুযোগ সৃষ্টি এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রতিযোগিতার গতিপথ ও পটভূমি তুলে ধরে জানান, প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ২ মার্চ সিলেট বিভাগ থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শুভ সূচনা হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় মিরপুরে জাতীয় পর্যায়ের মূল আসরের সূচনা হলো। আগামী ২৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চলমান এই ক্রীড়া আসরের পর্দা নামবে।

প্রতিযোগিতার পরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি উল্লেখ করেন, প্রথম আসরে সাঁতারসহ মোট ৮টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম আসরের খেলা শেষ হওয়ার আগেই পরবর্তী দ্বিতীয় আসরের প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী আসরের খেলোয়াড় নিবন্ধনের কাজ শুরু করা হয়েছে। আগামী আসরে সরাসরি ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে এই প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেন সারা বছরজুড়ে দেশে খেলাধুলার ধারাবাহিকতা বজায় থাকে।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী উদীয়মান ক্রীড়াবিদদের উৎসাহিত করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে একটি সমৃদ্ধ পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সাথে তিনি ঘোষণা করেন, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় যারা উল্লেখযোগ্য পারফরম্যান্স প্রদর্শন করবে, তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনা হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাধ্যমে এই উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়দের উচ্চতর শিক্ষা ও পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক দায়িত্ব গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026