1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

তেজগাঁও বিভাগের ছয় থানায় অভিযান, ডিএমপির হাতে গ্রেপ্তার ৬২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগাধীন ছয়টি থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও বিভাগের আওতাধীন তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়।

থানাভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হাতিরঝিল থানা থেকে ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন, তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন এবং আদাবর থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে এক শিশুকে হেফাজতে নেয় সংশ্লিষ্ট থানা পুলিশ।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026