1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নিরাপত্তা সংকটে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক দেশে ফিরেছেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালির নিরাপত্তা সংকটে চার মাসের বেশি সময় সমুদ্রে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’র ১৭ জন বাংলাদেশি নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে রওয়ানা হয়ে মঙ্গলবার বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে বিএসসির কর্মকর্তা ও স্বজনরা তাদের স্বাগত জানান।

বিএসসি সূত্রে জানা গেছে, বহরের প্রথম ধাপে ফেরা ১৭ নাবিকের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। সামরিক উত্তেজনা বৃদ্ধি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্য জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এতে নির্ধারিত মেয়াদ শেষেও দেশে ফিরতে পারেননি তারা। নাবিকদের মানসিক চাপ ও শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনায় এনে তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে অবস্থানরত এমভি বাংলার জয়যাত্রায় ফেরা নাবিকদের স্থানে ইতোমধ্যে নতুন ১৭ জন নাবিক যোগ দিয়েছেন। বর্তমানে জাহাজটিতে নির্ধারিত পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম চলমান রয়েছে। বাণিজ্য সূচি অনুযায়ী কয়েক দিনের মধ্যে জাহাজটি ডারবান ত্যাগ করে পরবর্তী গন্তব্য মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা হবে।

বিএসসির শিপ পারসোনেল বিভাগের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, বর্তমানে জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মালয়েশিয়ায় পৌঁছানোর পর জাহাজে অবস্থানরত অবশিষ্ট ১৪ জন বাংলাদেশি নাবিককেও দ্বিতীয় ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। সেখানে নতুন দল যুক্ত হয়ে জাহাজের পরবর্তী পরিচালনা নিশ্চিত করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026