1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ পুলিশের ছয় জ্যেষ্ঠ কর্মকর্তার রদবদল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুইজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। পুনর্গঠন ও পুলিশ প্রশাসনের সার্বিক প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে এই রদবদল আনা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই সাথে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্য এক আদেশে, পূর্বের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার শেষে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার পদে পুনরায় পদায়ন করা হয়েছে।

পাশাপাশি সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুইজন কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সাথে কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রশাসনিক আদেশে বলা হয়, বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে দায়িত্ব হস্থান্তর না করলে পরবর্তী দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হয়েছেন বলে গণ্য হবেন। পুলিশ প্রশাসনে নিয়মিত কাজের অংশ হিসেবে এই রদবদল কার্যকর করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026