1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঢাকায় পৌঁছেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

সংগীত পরিবেশনের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক সংগীতানুষ্ঠান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি বাতিল বা স্থগিত হওয়া নিয়ে নানামুখী গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই রাতে মাদানী এভিনিউতে সংগীত আয়োজনটি যথারীতি অনুষ্ঠিত হবে বলে তারা স্পষ্ট জানান।

দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে সুপরিচিত পাকিস্তানের গায়ক আতিফ আসলাম ভারত ও বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়। বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে বিপুল পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশে সরাসরি মঞ্চে তাঁর পরিবেশনা উপভোগের সুযোগ সৃষ্টি হওয়ায় সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের মতে, সারা দেশ থেকে আসা হাজারো দর্শকের সমাগমে এই কনসার্টটি দেশের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজনে পরিণত হতে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026