1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঢাকার শিল্পকলা একাডেমিতে নির্মাতা তাওকীর ইসলামের ‘দেলুপি’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও উন্মুক্ত সংলাপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রশংসিত চলচ্চিত্র ‘দেলুপি’-র এক বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৮ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টিকিটবিহীন এই প্রদর্শনীতে দর্শকরা বিনামূল্যে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে প্রবেশাধিকার পাবেন। প্রদর্শনী শেষে ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ও চলচ্চিত্রের রাজনৈতিক ভূমিকা’ বিষয়ে এক উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হবে।

ওটিটি প্ল্যাটফর্মে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে আলোচিত হওয়া তাওকীর ইসলামের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৪ সালে খুলনার দেলুটি ইউনিয়নের ভয়াবহ বন্যা এবং পরবর্তী বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে চলচ্চিত্রটির মূল কাহিনী গড়ে উঠেছে। চলচ্চিত্রে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, আঞ্চলিক ও জাতীয় রাজনীতির ছায়া, অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির বড় অংশ বাস্তব লোকেশনে চিত্রায়িত। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ খুলনার স্থানীয় অভিনয়শিল্পীরা। সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026