1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল: ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে স্পেনকে যোগ্য চ্যামিপিয়ন মানল আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

খেলাধূলা ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হার নিয়ে ওঠা ষড়যন্ত্রের গুঞ্জন খণ্ডন করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। সম্পূর্ণ নিরপেক্ষ ও কারিগরি দিক থেকে বিশ্লেষণ করে তিনি স্পষ্ট করেছেন, ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা নয়, বরং মাঠের পারফরম্যান্সে এগিয়ে থেকে শিরোপা জয়ের যোগ্য দল হিসেবেই জিতেছিল স্পেন। তার এই বক্তব্য প্রধান কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ রবের্তো আয়ালার মতেরই প্রতিফলন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত সময়ে সমতার পর অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচটি। ম্যাচের ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এর আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয়েছিল আর্জেন্টিনা। এই বিজয়ের মাধ্যমে নেশনস লিগ, ইউরো ও বিশ্বকাপ—টানা তিনটি প্রধান ট্রফি জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়ে স্পেন।

ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না জানান, ফাইনাল ম্যাচটির কৌশলগত নানা দিক একাধিকবার পর্যালোচনা করে দেখা গেছে, স্প্যানিশ দলটি পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে ছিল। অতিরিক্ত সময়ের খেলায় কৌশলগত ছকের চেয়ে মানসিক আবেগ প্রাধান্য পায় উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ মূল্যায়নে স্পেনের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হয়েছে।

পরাজয় সত্ত্বেও স্কালোনির অধীনে আর্জেন্টিনা তাদের পাসের ফুটবল ঐতিহ্য ধরে রাখতে পারায় সন্তোষ প্রকাশ করেন মান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা গুঞ্জন এড়িয়ে যোগ্য দল হিসেবে স্পেনকে অভিনন্দন জানানোর আহ্বান জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026