1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

অভিনয়ে ফেরা ও চলচ্চিত্র পরিচালনার ইচ্ছে প্রকাশ মাইলি সাইরাসের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

পপ তারকা ও অভিনেত্রী মাইলি সাইরাস নতুন করে অভিনয়ে ফেরার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই মার্কিন তারকা জানান, পছন্দের ও শ্রদ্ধেয় শিল্পীদের সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য।

তবে অভিনয়ে ফেরার আগে ভক্তদের কিছু সময় অপেক্ষা করতে হবে। বর্তমানে মাইলি তার দশম স্টুডিও অ্যালবামের কাজে ব্যস্ত রয়েছেন। নতুন এই যাত্রায় ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন ‘আটলান্টিক রেকর্ডস’-এর সঙ্গে।

১০টি গান নিয়ে নির্মিত হতে যাওয়া এই নতুন অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এর প্রতিটি গানে নিজের ভেতরের ভালোবাসা, আত্মউপলব্ধি ও শান্তির গল্প ফুটে উঠবে বলে জানান এই শিল্পী। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশ করেছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026