1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

রেকর্ড ভেঙে ২০ বিলিয়ন ডলার ছাড়াল আইপিএলের বাজারমূল্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের সর্বাধিক অর্থশালী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাণিজ্যিক মূল্য ও ব্র্যান্ড মূল্যায়নে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ‘হুলিহান লোকি’ প্রকাশিত ২০২৬ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টটির ব্যবসার ব্যাপ্তি ১১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ২০ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বক্রিকেটের জনপ্রিয় এই লিগটি টানা দ্বিতীয় বছরের মতো দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সময়ে আইপিএলের একক ব্র্যান্ড মূল্য ১০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০০৮ সালে শুরু হওয়া ১০ দলভিত্তিক এই টুর্নামেন্টটি গত দেড় দশকে বিশ্বসেরা ক্রিকেটারদের অংশগ্রহণের পাশাপাশি সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, মার্চেন্ডাইজিং ও ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের সমন্বয়ে একটি শক্ত অর্থনৈতিক কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় বৈশ্বিক বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আগ্রহের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। গত মার্চে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ এবং একটি কনসোর্টিয়াম যৌথভাবে রেকর্ড ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা স্বত্ব ক্রয় করে। আইপিএলের ইতিহাসে এটিই সর্বোচ্চ মূল্যে কোনো ফ্র্যাঞ্চাইজি বিক্রির রেকর্ড। বর্তমানে ৩১২ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে টুর্নামেন্টটির সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। পরবর্তীতে মে মাসে রাজস্থান রয়্যালসের মালিকানা ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়।

হুলিহান লোকির আর্থিক ও মূল্যায়ন পরামর্শক বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি জানান, আইপিএলে বেসরকারি পুঁজির অংশগ্রহণ ও বড় অঙ্কের লেনদেন প্রমাণ করে যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র হিসেবে টুর্নামেন্টটির ওপর বিনিয়োগকারীদের আস্থাশীলতা অত্যন্ত দৃঢ়। খেলাধুলা, মিডিয়া ও ভোক্তা চাহিদার সুষম সমন্বয়ে লিগটির বাণিজ্যিক পরিধি ক্রমশ প্রসারিত হচ্ছে।

সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ২৬৪ মিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৪৫ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় অবস্থানে কলকাতা নাইট রাইডার্স এবং এর পরেই অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ১৬৮ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পরবর্তী স্থানগুলোতে যথাক্রমে রাজস্থান রয়্যালস (১৬১ মিলিয়ন ডলার), পাঞ্জাব কিংস (১৫৮ মিলিয়ন ডলার), গুজরাট টাইটান্স (১৫৭ মিলিয়ন ডলার), দিল্লি ক্যাপিটালস (১৫৬ মিলিয়ন ডলার) এবং লখনউ সুপার জায়ান্টস (১২২ মিলিয়ন ডলার)।

প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে ২০২৬ মৌসুমে আইপিএলের মোট আয় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে, যা আন্তর্জাতিক ক্রীড়া বিনোদন বাজারে টুর্নামেন্টটির অবস্থানকে আরও সুসংহত করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026