1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে নাগরিক সেবার মানোন্নয়ন, সুষম উন্নয়ন এবং ক্লিন ও গ্রিন সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএসসিসির নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এর আগে গত ২৬ জুলাই পরিচালনা কমিটির ১৪তম করপোরেশন সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত বাজেটে সর্বমোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৭৩০ কোটি ৯৩ লাখ টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮১৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৫৭ কোটি ৯৩ লাখ টাকা।

ব্যয়ের খাতে পরিচালিত ও মূলধন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৫৯ কোটি ৬৮ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় বাবদ ১ হাজার ৯০৪ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বছর শেষে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৫৪০ কোটি ৫০ লাখ টাকা।

উল্লেখ্য, আগের অর্থবছরে (২০২৫-২৬) ডিএসসিসির অনুমোদিত বাজেট ছিল ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়িয়েছিল ৩ হাজার ১৩৮ কোটি ৭৭ লাখ টাকায়।

বাজেট বক্তৃতায় ডিএসসিসি প্রশাসক জানান, উচ্চাভিলাষী প্রাক্কলন পরিহার করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে। নগরবাসীর ওপর কোনো অতিরিক্ত কর বা করহার বৃদ্ধি না করে নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে নিজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই বাজেটে পরিবেশদূষণ ও জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং সার্বিক নাগরিক সুবিধা বৃদ্ধিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনগণের অর্থ স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে ব্যয়ের নিশ্চয়তা দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026