1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলা কিউআরে মার্চেন্ট ডিসকাউন্ট রেট শূন্য করার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) শূন্য করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনে ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার একটি ভর্তুকি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যলয়ে বাংলা কিউআরের ফ্রেমওয়ার্ক ও আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় গভর্নর মোস্তাকুর রহমান এসব কথা জানান।

গত ১ জুলাই থেকে অ্যাপভিত্তিক আন্তঃপরিশোধ ব্যবস্থায় বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয় এবং মার্চেন্ট পর্যায়ে লেনদেনে ১ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়। ক্ষুদ্র মার্চেন্টদের আর্থিক চাপ কমাতে এবং এই মাধ্যম গ্রহণে উৎসাহিত করতে সার্ভিস চার্জ বাতিল ও ভর্তুকি সহায়তার পরিকল্পনা করা হয়েছে।

আগামী বছর ইন্সট্যান্ট পেমেন্ট সিস্টেম চালুর কথা উল্লেখ করে গভর্নর জানান, এর মাধ্যমে অপারেটরদের পারস্পরিক লেনদেন সহজ হবে। ভবিষ্যতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ ব্যবস্থার অধীনে সব আর্থিক হিসাব একীভূত করার লক্ষ্য রয়েছে। ইন্টারনেটরহিত স্থানে ও অ্যানড্রয়েডবিহীন সাধারণ ফোন ব্যবহারকারীদের জন্য অফলাইন অ্যাপ সুবিধা চালুর কাজও চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026