1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত, ব্যয় ৯৫০ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এ এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় আগামী ১৫ ও ১৬ আগস্টের জন্য এ ৪২তম কার্গো এলএনজি সংগ্রহ করা হচ্ছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে এ সরবরাহ কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এলএনজি কেনা হবে। অনুমোদিত ব্যয়ের মধ্যে অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।

চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ-শিল্প খাতের উৎপাদন স্বাভাবিক রাখতে এ আমদানি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পর চূড়ান্ত অনুমোদন পাওয়ায় নির্ধারিত সময়েই দেশে এই এলএনজি কার্গো এসে পৌঁছাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026