1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

চিত্রনায়িকা ববিতার চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত, শাকিব খানের প্রস্তাবে সম্মতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাকিব খান। উপযুক্ত গল্প ও শক্তিশালী চরিত্রের বাধ্যবাধকতা সাপেক্ষে এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন গুণী এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান অনুষ্ঠান চলাকালে এক ভার্চুয়াল বার্তার মাধ্যমে প্রখ্যাত এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কথোপকথনের একপর্যায়ে চলচ্চিত্রে ববিতার দীর্ঘ অনুপস্থিতির প্রসঙ্গ তুলে শাকিব খান তাকে পুনরায় অভিনয়ে নিয়মিত হওয়ার আহ্বান জানান এবং একসঙ্গে নতুন চলচ্চিত্রে কাজের আগ্রহ প্রকাশ করেন। এ সময় শাকিব খান প্রবীণ এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্র শিল্পে তার অবদানের কথা স্মরণ করেন।

প্রত্যুত্তরে ববিতা জানান, মনের মতো গল্প ও সুনির্দিষ্ট চ্যালেঞ্জিং চরিত্রের অভাবেই মূলত তিনি দীর্ঘদিন যাবত বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তবে কাক্সিক্ষত মানের চিত্রনাট্য এবং অভিনয়ের যথার্থ সুযোগ পেলে পুনরায় চলচ্চিত্রে অভিনয় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাকিব খানের প্রস্তাবের প্রেক্ষাপটে একটি মানসম্মত গল্প ও দুটি চরিত্রের উপযুক্ত সমন্বয় থাকলে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে শাকিব খানের সাম্প্রতিক সময়ের কাজের পেশাদারিত্ব ও নিবেদনের প্রশংসা করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে ববিতা ও শাকিব খান জুটির বেশ কয়েকটি চলচ্চিত্র বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করেছে। তাদের যৌথ অভিনয়ে নির্মিত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ চলচ্চিত্রগুলো দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকপ্রিয়তা লাভ করেছিল। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে প্রবীণ শিল্পীদের কেন্দ্র করে পর্যাপ্ত মানসম্মত চিত্রনাট্য রচনার অভাব নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে যে আলোচনা চলছে, ববিতার এই শর্তসাপেক্ষ সম্মতির পর তা নতুন করে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026