1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

টেক্সটাইল ও তৈরি পোশাক প্রদর্শনীতে বিটিএমএ ও বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করতে যৌথভাবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন’ (বিআইটিএমএ) আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস মিলনায়তনে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আন্তর্জাতিক এ মেলার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশীয় শিল্পকে বিশ্বমঞ্চে টেকসই, উদ্ভাবনী ও প্রযুক্তিবান্ধব হিসেবে তুলে ধরতেই এ যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, আন্তর্জাতিক এই প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের প্রযুক্তি, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযোজনের পাশাপাশি বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারিত্ব সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সমঝোতা স্মারক অনুযায়ী, মেলা পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ অর্গানাইজিং কমিটি গঠন করা হবে। এতে উভয় সংগঠন থেকে ৫ জন করে প্রতিনিধি থাকবেন। কমিটির চেয়ারম্যান পদটি প্রতি বছর পর্যায়ক্রমে পরিবর্তন হবে; প্রথম বছর বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন। এছাড়া প্রদর্শনী থেকে অর্জিত নিট লভ্যাংশ সমতার ভিত্তিতে বণ্টন করা হবে।

যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় প্রতি বছর ঢাকায় ‘বিআইটিএমএ’ অনুষ্ঠিত হবে। শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরণের নিয়মিত আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতকে আধুনিক অটোমেশন এবং টেকসই ফ্যাশনের এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026