1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
খেলাধূলা ডেস্ক
ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও ম্যাচের শেষ ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৩৮ রানে হেরে যায় সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সব উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী হাসান মিরাজ ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৭ এবং সাদমান ইসলাম ৩১ রান করেন। অস্ট্রেলিয়া একাদশের পক্ষে বল হাতে ক্যোরি রচিওচিওলি ৬ উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৫ রান সংগ্রহ করে। স্বাগতিকদের পক্ষে টিগ উইলি ১৩০ এবং জেক ডোরান ৭৬ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪টি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংস শেষে ৯২ রানের লিড পায় অস্ট্রেলিয়া একাদশ।
৯২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে মাত্র ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয় দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ২২ রান করেন। অস্ট্রেলিয়া একাদশের বোলার ক্যামবেল থম্পসন একাই ৮ উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এই জয়ের ফলে ম্যাচের শেষ ইনিংসে আর ব্যাটিং করার প্রয়োজন হয়নি স্বাগতিক দলের।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026