1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

নাটোরের পর্যটন খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে সরকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

দেশের পর্যটন খাতের বিকাশ এবং স্থানীয় ঐতিহ্যকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যে সরকার দেশব্যাপী ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করেছে। পর্যায়ক্রমে এই স্পটগুলোকে আধুনিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান।
মন্ত্রী জানান, শুধু পর্যটন স্পটগুলোর ভৌত অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং আগত পর্যটকদের নিরাপত্তা, মানসম্মত আবাসন এবং জরুরি চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের রয়েছে। নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে।
এর আগে পর্যটন সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে দুই দিনের সফরে নাটোরে পৌঁছান মন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি ঐতিহাসিক উত্তরা গণভবন এবং স্থানীয়ভাবে পরিচিত ‘মিনি কক্সবাজার’ খ্যাত হালতি বিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, নাটোরের রাণী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং হালতি বিলের মতো দর্শনীয় স্থানগুলোর পরিকল্পিত উন্নয়ন ও বিপণন করা গেলে এই অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকদের সমাগম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকারের এই বহুমুখী উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026