1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে
রাজধানী ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক বা স্বয়ংক্রিয় ঘটনা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের না পাওয়ার বেদনার ফসল হিসেবে এই অভ্যুত্থান গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও এর আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান নিউটনের মাথায় পড়া আপেলের মতো আপনাআপনি হয়নি। এটিকে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে পরিপক্ব করে সফল করতে হয়েছে। যারা মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতর দিয়ে এই দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক সংগ্রামের অবদানকে খাটো করে দেখতে চান, তাদের রাজনৈতিক অপরিপক্কতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসের ধারাবাহিকতা ও ত্যাগের এই বিশাল প্রেক্ষাপট অস্বীকার করার কোনো সুযোগ নেই।
রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির মাঠে নতুন ধারার কথা বলে অনেকেই পুরোনো বন্দোবস্তের চর্চা করছেন। যারা রাজনৈতিক ময়দানে এখনো প্রাথমিক স্তরে রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মতো আচরণ করছেন—এমন সমালোচনা করে তিনি বলেন, রাজনীতির পথ অত্যন্ত বন্ধুর ও কণ্টকাকীর্ণ। মাঠের বাস্তবতা না বুঝে হুট করে সবকিছু আয়ত্তে নেওয়ার দাবি হাস্যকর। নতুন রাজনৈতিক দলগুলোকে পুরোনো বন্দোবস্ত ও চেতনা বিক্রির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
অতীতে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা রাজনৈতিক মিত্রদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে কিছু দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলনে অংশ নিলেও এখন অনেকেই এর সম্পূর্ণ কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিতে চাইছেন। জাতীয় সংসদ এবং রাজপথে সুস্থ গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো রাজনৈতিক চর্চা করা উচিত হবে না যা পরোক্ষভাবে ফ্যাসিবাদের পথকে পুনরায় প্রশস্ত করে।
আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জন ও কৃতিত্ব ছিনতাই করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। একাত্তরের চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে তিনি আরও বলেন, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও তা সফল হবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক পতনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের তীব্র আন্দোলনের মুখে তাদের রাজনৈতিক পরাজয় ঘটেছে এবং ইতিহাসের অনিবার্য পরিণতি হিসেবে তাদের পরিণতি নির্ধারিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026