1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

মার্কিন রাষ্ট্রদূতের ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা হাট ও বরিশাল সফর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দিনের ব্যক্তিগত ও দাপ্তরিক সফরে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট এবং বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করেছেন। রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে তার এই সফরের বিভিন্ন কার্যক্রমের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়। এর আগে শনিবার রাতে দুই দিনের সফরে তিনি বরিশাল পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঝালকাঠির নলছিটি উপজেলার বিখ্যাত ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি একটি ছোট নৌকায় চরে খালের পানির ওপর বসা এই অনন্য বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় পেয়ারা চাষিদের সঙ্গে কথা বলেন। তিনি বাগান মালিক ও চাষিদের কাছ থেকে পেয়ারা উৎপাদনের বিভিন্ন দিক সম্পর্কে জানেন এবং নৌকায় ঘুরে পেয়ারার স্বাদ নেন। প্রায় এক ঘণ্টা ভীমরুলি এলাকায় অবস্থান করার পর তিনি বহর নিয়ে পুনরায় বরিশালে ফিরে যান।
শনিবার রাতে বরিশালে পৌঁছানোর পর তিনি প্রথমে বরিশাল সার্কিট হাউসে অবস্থান করেন। দুই দিনের এই সফরে তার অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বরিশালের ঐতিহাসিক মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন। এ ছাড়া আজ দুপুরে তিনি বরিশালের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। পরবর্তীতে তার অক্সফোর্ড মিশন চার্চ এবং গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনের কথা রয়েছে। সফর শেষ করে ঢাকায় ফেরার পথে তিনি পদ্মা সেতু সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন।
মার্কিন দূতাবাসের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, নদীমাতৃক বাংলাদেশের ভূপ্রকৃতি এবং গ্রামীণ অর্থনীতি কাছ থেকে দেখার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণাঞ্চলের গ্রামীণ অর্থনীতি, কৃষিভিত্তিক পেয়ারা উৎপাদন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ওপর এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের কূটনৈতিক সফর স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026