1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ ও আর্থিক সেবার পরিধি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে দেশের ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং সামগ্রিক ডিজিটাল রূপান্তরে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি এবং উদ্ভাবন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, তাঁর প্রতিষ্ঠান দেশের বাজারে বিনিয়োগ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও প্রসার করতে আগ্রহী। যেসব ব্যাংক হিসাবধারী এখনও কার্ডভিত্তিক লেনদেনের বাইরে রয়েছে, তাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে এবং সার্বিক লেনদেন প্রক্রিয়া সহজ করতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাব দেন তিনি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুরক্ষিত, দ্রুত ও জনবান্ধব করে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আরও গতিশীল করতে গণপরিবহন, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট ও ভিসা কার্ডের ব্যবহার চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, দেশের উদীয়মান ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতিতে অবদানের পাশাপাশি ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে ও নিরাপদে দেশে পাঠানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের প্রস্তাবও আলোচিত হয় বৈঠকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি খাতের প্রসারে বেসরকারি খাতের অংশীদারিত্বকে সাধুবাদ জানান। তিনি দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে এবং বিনিয়োগের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, তিন দিনের সফরে গত সোমবার বাংলাদেশে আসেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। আগামী ১২ আগস্ট পর্যন্ত তাঁর এই বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। এই সফরে তাঁর সঙ্গে ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোশতাকুর রহমান অংশ নেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026