1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে
খেলাধূলা ডেস্ক
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার ডারউইনের মারিয়ারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটিকে কেন্দ্র করে নিজেদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭ চক্র) অন্তর্ভুক্ত, যা দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। তাদের এই প্রত্যাবর্তনের ফলে স্বাগতিক দলের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কামিন্স ও হ্যাজলউডের প্রত্যাবর্তনে প্রায় এক বছর পর অস্ট্রেলিয়ার পেস আক্রমণের পরিচিত ত্রয়ী একসঙ্গে মাঠে নামতে যাচ্ছে। মিচেল স্টার্কের সঙ্গে নতুন বলে আক্রমণ পরিচালনা করবেন হ্যাজলউড এবং অধিনায়ক কামিন্স নিজে। এর ফলে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য ইনিংসের শুরু থেকেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরে নেতৃত্বভারও ফিরে পেয়েছেন ৩৩ বছর বয়সী পেসার প্যাট কামিন্স। তার নেতৃত্বে বাংলাদেশ দলের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এর আগে উভয় দলই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল ঘোষণা করলেও বাংলাদেশ দলও নিজেদের সেরা একাদশ গঠনের লক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। ২০০৩ সালের পর এটি বাংলাদেশের অস্ট্রেলিয়ান মাটিতে প্রথম টেস্ট সফর, ফলে কন্ডিশন ও উইকেটের আচরণ মানিয়ে নেওয়া সফরকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বিশেষ করে ডারউইনের গরম আবহাওয়া এবং পে সহায়ক উইকেটে অজি পেস আক্রমণ সামলানোই এখন মূল কৌশল টিম ম্যানেজমেন্টের জন্য।
প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া একাদশ:
জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026