1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আগামী মার্চে পূর্বাচলে বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২০৬ বার দেখা হয়েছে

দীর্ঘদিন ধরেই রাজধানীর আগারগাঁওতে বছরের প্রথম দিন শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে এবার করোনাভাইরাসের কারণে জানুয়ারিতে হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২১। আগামী মার্চে বাণিজ্যমেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে আগারগাঁওয়ের বাণিজ্যমেলার অস্থায়ী স্থাপনার কারণে যানজটসহ নানা ঝামেলা পোহাতে হয় রাজধানীবাসীকে। এসব বিষয় বিবেচনা করে পূর্বাচলে নতুন স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র তৈরি করা হয়েছে, যা ৩১ ডিসেম্বর হস্তান্তর করবে চীনা নির্মাতারা।

আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর বোর্ডসভায় আগামী বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচ এম আহসান, ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মার্চ মাসের যেকোনো দিন উদ্বোধন করা হবে মাসব্যাপী এই মেলা- এমনটাই জানা গেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে।

এছাড়া করোনাভাইরাসের প্রকোপ কমাতে শারীরিক উপস্থিতির পাশাপাশি এবার অনলাইনেও চলবে মেলা।

আগামী মার্চে পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইন ও শারীরিক উপস্থিতি- উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা। তবে এখনো বাণিজ্যমেলার তারিখ ঘোষণা করা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026