1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

লাইফ সাপোর্টে বাবা, দোয়া চাইলেন তারিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার দেখা হয়েছে

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মন খারাপ করা খবরটি তারিন নিজেই ফেসবুকে জানিয়েছেন। সঙ্গে বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তারিন ফেসবুকে লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি। ’

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী, মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে তারিন সবার ছোট।

১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি’-তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন তারিন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন। এরপর সুযোগ পান বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’তে। হুমায়ূন আহমেদের এই ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন তারিন। এরপর ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এও শিশু চরিত্রে দেখা যায় তাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026