1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঘরের মাঠে লিভারপুলের হোঁচট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২২৬ বার দেখা হয়েছে

ক্রিস্টাল প্যালেসকে লজ্জাজনক হার উপহার দিয়ে খোশ মেজাজে বড়দিনের ছুটিতে গিয়েছিল লিভারপুল। তবে ফেরার প্রথম ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে হোঁচট খেয়েছে অলরেডরা। এগিয়ে থেকেও শেষ মুহুর্তের গোলে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ১২তম মিনিটে হোয়েল মাতিপের গোলে এগিয়ে যায় ইউর্গেন ক্লপের দল। পুরো ম্যাচে আধিপত্য ছিল তাদের।

কিন্তু শেষদিকে সব হিসেব-নিকেষ উল্টে দেন সেমি আজায়ি। তার ৮২তম মিনিটের গোলে নাটকীয় সমতা নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রম। অবশ্য শেষদিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু রবার্তো ফিরমিনোর শট দুর্দান্তভাবে রুখে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক জনস্টোন।

লিগে ধুঁকতে থাকা ওয়েস্ট ব্রম ১৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ১৯তম স্থানে। কোচ স্যাম অ্যালারিডস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম পয়েন্ট আদায় করতে পেরেছে দলটি। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা বছরের শেষ ম্যাচ খেলবে নিউক্যাসলের বিপক্ষে, ৩১ ডিসেম্বর রাতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026