1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

অবিশ্বাস্য মূল্যে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব বিক্রি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব কিনেছে ব্যান-টেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা । অবিশ্বাস্য মূল্যে এ স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, তিন ওয়ানডে এবং দুই টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা বিসিবির কোষাগারে জমা দিয়েছে ব্যান-টেক। ২০১৪ সালে ছয় বছরের জন্য হোম সিরিজের টিভি স্বত্ব গাজী টেলিভিশনের কাছে বিক্রি করে বিসিবি। ২ কোটি ২৫ হাজার ডলারে সম্প্রচার স্বত্ব পায় টেলিভিশনটি।
এবার বিসিবি দীর্ঘ মেয়াদে দরপত্র আহ্বান করেনি। সিরিজ বাই সিরিজ এগিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রির পরিকল্পনা।

আবার করোনার পরবর্তী সময়ের কথা বিবেচনায় আনা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য দরপত্র আহ্বান করে বিসিবি।
তাতে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও অবিশ্বাস্য মূল্যে সবাইকে ছাড়িয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় ব্যান-টেক।

জানা গেছে, বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক এ স্বত্ব কিনলেও তারা দেশের প্রথম ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসের কাছে বিক্রি করবে। ফলে আসন্ন সিরিজটি দেখা যাবে টি স্পোর্টসে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যম বলেন, ‘ব্যান-টেক সর্বোচ্চ মূল্য দিয়ে আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। তারা নিজেদের চ্যানেল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠিত চ্যানেলে এ স্বত্ব বিক্রি করতে পারবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026