1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

১৭ বছরে গ্যাস আমদানির নামে লুটপাট: জ্বালানি সংকট নিরসনে আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

গত ১৭ বছরে গ্যাস আমদানির নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তিনি বলেন, বর্তমান দেশের সার্বিক বিদ্যুৎ সংকটের মূল কারণ হলো গ্যাস আমদানির ওপর অত্যধিক নির্ভরতা। বিগত সরকারের আমলে জ্বালানি খাতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি, বরং আমদানির নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হয়েছে।

রবিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, দেশের জ্বালানি খাতের বর্তমান অচলাবস্থা নিরসনে সরকারের উচ্চপর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আগামী দিনে গ্যাস আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিজস্ব সোর্স থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে দেশের সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষকে ঐক্যবদ্ধ করে বিভিন্নমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন পেশাজীবী মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে আলাদা আলাদা রূপরেখা তৈরি করা হয়েছে। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং দেশের অর্থনীতিকে গতিশীল করতে এসব পরিকল্পনার সুফল অচিরেই দৃশ্যমান হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ এবং জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026