1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে
প্রযুক্তি প্রতিবেদক
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ছেন টিম কুক। তাঁর এই বিদায়কে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মার্কিন ব্যান্ড ওয়ানরিপাবলিকের পরিবেশনা ছাড়াও সহকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন টিম কুক। এ সময় তিনি অ্যাপলে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
২৪ আগস্ট টিম কুকের সিইও হিসেবে দায়িত্ব পালনের ১৫ বছর পূর্ণ হয়েছে। তাঁর এই দীর্ঘ মেয়াদের নেতৃত্বকে স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস, অ্যাপলের সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস, সেবা বিভাগের প্রধান এডি কিউ এবং হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টার্নাস। সিইও পদ থেকে সরে দাঁড়ালেও টিম কুক অ্যাপল ছেড়ে যাচ্ছেন না। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই নতুন দায়িত্বে থেকে তিনি অ্যাপলের কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরামর্শ দেবেন এবং বিশেষ করে বৈশ্বিক নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজটি পরিচালনা করবেন।
টিম কুকের পদ ছাড়ার দিনই অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জন টার্নাস। ২০০১ সালে অ্যাপলে যোগ দেওয়া টার্নাস দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে ছিলেন। বিশ্লেষকদের মতে, জন টার্নাস দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাপলের মূল ব্যবসায়িক কৌশল বা কার্যক্রমে বড় কোনো আকস্মিক পরিবর্তন আসার সম্ভাবনা কম। বর্তমান ব্যবসায়িক ধারা এবং উদ্ভাবনী ধারাবাহিকতা বজায় রাখার ওপরই তিনি বেশি গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে নতুন দায়িত্বে এসেই বড় ধরনের একটি পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন জন টার্নাস। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচন অনুষ্ঠানটি হবে তাঁর নেতৃত্বে প্রথম বড় কোনো পণ্য প্রদর্শনীর আয়োজন। অ্যাপলের বার্ষিক পঞ্জিকায় এই অনুষ্ঠানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। নতুন সিইও হিসেবে জন টার্নাসকে এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নতুন প্রজন্মের আইফোনসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে হবে। এই আয়োজনের সফলতার ওপর তাঁর নেতৃত্বের প্রাথমিক মূল্যায়ন অনেকটাই নির্ভর করবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026