1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনকে সৌরবিদ্যুতের আওতায় আনতে বিশেষ উদ্যোগ, বিদ্যুৎ কিনবে সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে সৌরশক্তির ওপর নির্ভরশীল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য প্রদানকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। সাধারণ জনগণের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আগ্রহ বাড়ানোর পাশাপাশি টেকসই বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌরবিদ্যুৎ খাতের প্রসারের লক্ষে প্রয়োজনীয় উপকরণের ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং দুই শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক জারি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, সরকার তাদের নিকট থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা মূল্যে তা ক্রয় করবে। বাল্ক রেটের তুলনায় অতিরিক্ত এই অর্থ প্রণোদনা হিসেবে প্রদান করা হবে। রুফটপ সোলার থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সাধারণ গড় ব্যয় ৬ থেকে ৭ টাকা হয়ে থাকে, যার ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জন করতে সক্ষম হবেন।
নির্ধারিত এই মূল্যে বিদ্যুৎ বিক্রির সুবিধাটি দীর্ঘস্থায়ী করার লক্ষে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করে যারা সরকারের নিকট বিদ্যুৎ সরবরাহ করবেন, তাদের জন্য এই সুবিধা তিন বছর মেয়াদে কার্যকর থাকবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপিত রুফটপ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ পরবর্তী তিন বছর নির্ধারিত এই দরেই ক্রয় করবে সরকার।
সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের অংশ হিসেবে একটি জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি সুনির্দিষ্ট গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষে সরকার আগামী ১০ বছরের একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং খুব শীঘ্রই বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জাতীয় সংসদে এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026