1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ ঢাকার আশেপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে
অপরাধ ডেস্ক
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে সম্প্রতি আন্তর্জাতিক এই সংস্থার কাছে পাঠানো এক ই-মেইলে এ তথ্য চাওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দুবাই থেকে কারামুক্তির পর সাবেক এই পুলিশ প্রধান ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন—গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরই তার অবস্থান নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, কারামুক্তির পর গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। সেখানে তার যৌথ বিনিয়োগ রয়েছে এবং দেশটির পাসপোর্ট ব্যবহার করে তিনি গ্রোস আইসলেট এলাকায় একটি ফ্ল্যাটেও অবস্থান করছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালতে আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানির পর আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। জামিন পাওয়ার পর দুবাই থেকে অপেক্ষাকৃত নিরাপদ ও গোপনীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরবর্তীতে নিরাপত্তা ও সুযোগ-সুবিধার দিক বিবেচনা করে সেন্ট লুসিয়াকে বেছে নেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
এদিকে জামিন পাওয়ার পর দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বেনজীর আহমেদের অবস্থান নিয়ে গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হওয়ায় তার প্রকৃত অবস্থান দাপ্তরিকভাবে নিশ্চিত করতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়েছে। ইন্টারপোলের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026