1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

নেইমারের চোটে কোপা দো ব্রাজিল থেকে বিদায় সান্তোসের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে
খেলাধূলা ডেস্ক
কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সান্তোস। প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের ফলে সামগ্রিক ফলাফলে পিছিয়ে থেকে আসর থেকে ছিটকে পড়ে দলটি। এর মধ্যে ম্যাচের প্রথমার্ধে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের প্রধান তারকা নেইমার জুনিয়র। ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল দশাকে এই চোটের জন্য দায়ী করেছেন তিনি।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বিরতির পর আর মাঠে নামেননি এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, নেইমারের পাশাপাশি এই ম্যাচে চোট পেয়েছেন উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। চলতি সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিলিয়ান তারকার চোটের প্রকৃত মাত্রা জানা যাবে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিলা বেলমিরোর মাঠকর্মীদের তীব্র সমালোচনা করেন নেইমার। মাঠের মাটি আলগা করায় খেলা চলাকালীন মাঠ গর্তে ভরা ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি। অসমান ও অনুপোযোগী এই মাঠের কারণে খেলোয়াড়দের অতিরিক্ত শারীরিক চাপের মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেন ৩৪ বছর বয়সী এই তারকা।
চলতি মৌসুমে সান্তোসের জার্সিতে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। তার অনুপস্থিতি অবনমন লড়াইয়ে থাকা দলটির জন্য বড় ধাক্কা হতে পারে। বর্তমানে ব্রাজিলিয়ান লিগের ১৪তম অবস্থানে রয়েছে সান্তোস। দলের আক্রমণভাগের এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দ্রুত সুস্থতা কামনা করে একসঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ কুকা।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026