1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে বিলসের দ্বিবার্ষিক সম্মেলন: ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষায় গুরুত্বারোপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
রাজধানী ডেস্ক
সমাজে যার যা অর্জন, তার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা গেলে অনেক বিদ্যমান সমস্যার সমাধান সহজ হয়ে যায় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজে বিদ্যমান সবকিছুর ক্ষেত্রে আত্মকেন্দ্রিক মানসিকতা ত্যাগ করে ‘আমরা’ শব্দটি ধারণ ও ব্যবহার করলে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিলসের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে শ্রম খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার ওপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে, যেখানে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে শ্রমের সঙ্গে যুক্ত, কেবল তাদের শ্রমের ক্ষেত্র ও ধরন ভিন্ন। প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, ন্যায্য মজুরি কোনো করুণা নয়, এটি শ্রমিকের মৌলিক অধিকার ও প্রাপ্য। শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, টেকসই শিল্পায়ন ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে শ্রমিক, মালিক এবং সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপ অত্যন্ত জরুরি।
সম্মেলনে বক্তারা বর্তমান শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কার এনে সব খাতের শ্রমিকের আইনি স্বীকৃতি, প্রাতিষ্ঠানিক নিবন্ধন এবং ব্যাপক সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমজীবী মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী ন্যায্য মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। এছাড়া যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।
সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’ উদ্বোধন করেন। এই সম্মেলন ও এর মাধ্যমে উঠে আসা দাবিগুলো দেশের শ্রম খাতের নীতিমালায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026