1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের প্রধানমন্ত্রীর কাছে পাহাড়-সমতলের শিশুদের সমান সুযোগ চাইল শ্রাবস্তী চাকমা সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে

৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীকে ওমানে নেওয়ার বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ওমানে কৃষি ও মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এদিকে ইতালিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক বাঁধনের বিষয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাঁধন যতদিন ইতালিতে অবস্থান করবেন, ততদিন সেখানে বাংলাদেশের দূতাবাস তার প্রয়োজনীয় সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকিতে জাতিসংঘের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করবে। প্রয়োজন হলে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026