1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের প্রধানমন্ত্রীর কাছে পাহাড়-সমতলের শিশুদের সমান সুযোগ চাইল শ্রাবস্তী চাকমা সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে

১০৩ রানের পুঁজিতেই বাজিমাত, আরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে স্বল্প রানের পুঁজি গড়ে কিছুটা শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০৩ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১০ সেপ্টেম্বর আয়োজিত প্রথম সেমিফাইনালে পরাশক্তি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

১০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাবেয়া খাতুন ও মারুফা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে পড়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত। দলীয় ৩৮ রানেই ৫টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা বিপর্যয় সামাল দিতে না পারায় নির্ধারিত ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে হেনা সর্বোচ্চ ১৮ রান এবং তীর্থ সতীশ ১১ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে আলো ছড়িয়েছেন রাবেয়া খাতুন, তিনি ১৪ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। এছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার পান ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাজে শুরুর মুখোমুখি হয় বাংলাদেশ। তবে শারমিন আক্তারের দায়িত্বশীল ব্যাটিং দলকে একশ পার করতে সাহায্য করে। তিনি ৩১ বলে ৩টি চারের সাহায্যে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান সংগ্রহ করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। এছাড়া জুয়াইরা ফেরদৌস ও নাহিদা আক্তার উভয়েই সমান ১৬ রান করে অবদান রাখেন। আরব আমিরাতের হয়ে সুরক্ষা কোতে ১১ রান দিয়ে ৩টি এবং ইন্ধুজা নন্দকুমার ২টি উইকেট দখল করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026