1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে কার বিপক্ষে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে তা আগেই জানা হয়েগিয়েছিল। মঙ্গলবার আয়োজকরা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ফিকশ্চার ঘোষণা করেছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে।

প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের সাথে এবং শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

প্রিমিয়ার ডিভিশনের ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। ১৪ দেশের এই টুর্নামেন্টের আরেকটি ভাগ হলো চ্যালেঞ্জ ডিভিশন। সেখানে অংশ নেবে ৬ দল দুই গ্রুপে। হংকংয়ে অনুষ্ঠিতব্য এই বিভাগের ‘এ’ গ্রুপে খেলবে হংকং, লাওস ও ব্রুনাই। ‘বি’ গ্রুপের তিন দল কম্বোডিয়া, মিয়ানমার ও পূর্ব তিমুর।

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ফাইনালে। আর রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থানের জন্য। বাংলাদেশ অন্তত গ্রুপ রানার্সআপ হতে পারলে টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। না হলে তিন ম্যাচ খেলেই শেষ করতে হবে ফিফার এই নতুন টুর্নামেন্ট।

বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে গ্রুপে রানার্সআপ হওয়াও কঠিন। কারণ তিনটি প্রতিপক্ষই কাগজ-কলমের শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026