1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

১৫ জুন থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ২৪৬ বার দেখা হয়েছে

১৫ জুন সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
ঈদ উপলক্ষে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। ১৫ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আয়োজিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক।

লঞ্চের অগ্রিম টিকিটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে বলে সভা থেকে জানানো হয়েছে। ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের বাইরে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে।

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা যায়, নদীপথে যাত্রী নিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে শতাধিক বেসরকারি লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন আছে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নেœবাড়ি ফেরার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026