1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ডলারের মান বৃদ্ধি ও বন্ডের ইল্ড (আয়) বেড়ে যাওয়ার চাপে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই মূল্যবান ধাতুর দাম কমে আগের সব লাভ হারিয়েছে। বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত পেতে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৩৮৫ দশমিক ৪০ ডলারে নেমে আসে।

ফরেক্স ডট কম -এর বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, আমার মনে হয় মূল্যবান ধাতুর দাম কমার পেছনে যুক্তরাষ্ট্রের ডলারের ঘুরে দাঁড়ানোর বড় ভূমিকা রয়েছে, যা ঠিক মুদ্রাস্ফীতির তথ্যের আগেই ঘটছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও অন্যান্য স্থানে বন্ডের ইল্ড আরও বাড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটবে। তবে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

অন্যান্য ধাতুর মধ্যে, স্পট সিলভারের দাম ২ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ৬৫ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩ শতাংশ কমে এক হাজার ৮৩৮ দশমিক ২১ ডলারে ও প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে এক হাজার ৩২২ ডলারে দাঁড়িয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026