1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাকা হয়েছে সাইম আইয়ুবকে। এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন।

নাসেরের মতে, দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা একজন ব্যাটারকে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন ও সরাসরি টেস্টে নামানো টেস্ট ক্রিকেটের প্রতিই অসম্মান।

প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য দলে সাতটি পরিবর্তন আনে পিসিবি। সেই পরিবর্তনের অংশ হিসেবে দলে ফেরানো হয় সাইমকে। তখন তিনি সিপিএলে জ্যামাইকা কিংসম্যানের হয়ে খেলছিলেন। সেখান থেকে ইংল্যান্ডে গিয়ে সরাসরি টেস্টে নামেন সাইম।

স্কাই স্পোর্টসে সাইমের ফেরার প্রসঙ্গে হুসাইন বলেন, ‘ওর এখানে থাকাই উচিত ছিল না। সে গত ১১ মাসে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি; ১০ দিন আগেও সিপিএল খেলছিল। আমি জানি না, কে মনে করেছে যে বিদেশি কন্ডিশন থেকে কাউকে উড়িয়ে এনে এই কন্ডিশনে ডিউক বল এবং ওলি রবিনসনের বোলিং আক্রমণের বিপক্ষে খেলালেই সে ঠিকঠাক মানিয়ে নিতে পারবে?’

পিসিবির কড়া সমালোচনা করে নাসের আরও যোগ করেন, ‘জানি না, কে মনে করেছে যে বিদেশের কন্ডিশন থেকে উড়িয়ে এনে সম্পূর্ণ ভিন্ন এক সংস্করণে খেলার পর এই কন্ডিশনে ডিউক বলের বিপক্ষে সে ভালো করতে পারবে। এটা আসলে টেস্ট ক্রিকেটের প্রতি একধরনের অসম্মান এবং অবহেলা।’

নাসেরর আশঙ্কা যে অমূলক ছিল না, তৃতীয় টেস্টে তারই প্রমাণ মিলেছে। পাকিস্তানের হয়ে দুই ইনিংসেই রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন সাইম। দুইবারই তাঁকে ফিরিয়েছেন ইংল্যান্ডের পেসার রবিনসন।

প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ১৩৩ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ৪৫৩ রান করে। এতে স্বাগতিকরা ৩২০ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও চাপে পড়েছে পাকিস্তান। ৫২ রান করতেই হারিয়ে দুই ব্যাটারকে। এখনো ২৬৮ রানে পিছিয়ে তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026