1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আগামী রোববার থেকে খুলছে দোকানপাট ও শপিংমল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২০২ বার দেখা হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার থেকে খুলছে দোকানপাট ও শপিংমল। প্রতিদিন দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা যাবে।

শুক্রবার মন্ত্রিপদিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়। এছাড়া কয়েকদিন ধরেই দোকান-শপিংমল খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যার মেয়াদ ছিল ২১ এপ্রিল পর্যন্ত। এই সময়সীমা শেষ হওয়ার আগেই লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ আছে গণপরিবহন। বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ-সংক্রান্ত অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। খোলা রয়েছে নিত্যপণ্যের দোকান। প্রথমে ব্যাংক বন্ধের ঘোষণা দিলেও পরে নির্দষ্টি সময় পর্যন্ত খোলার সিদ্ধান্ত হয়। এছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় চালু আছে শিল্পকারখানাগুলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026