1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মহামারী সত্ত্বেও বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২১৭ বার দেখা হয়েছে

: মহামারী করোনাবাইরাসের অর্থনৈতিক প্রভাব উপেক্ষা করে ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় দুই ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার গবেষকরা এমন কথা জানান। খবর এএফপি’র।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২.৬ শতাংশ বেড়ে ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় বিশ্বব্যাপী জিডিপি ৪.৪ শতাংশ সংকুচিত হয়েছে।
এ প্রতিবেদন লেখকদের একজন দিগো লোপেজ দ্য সিলভা এএফপি’কে বলেন, এমন নাজুক পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি ছিল অপ্রত্যাশিত।
তিনি বলেন, ‘মহামারী করোনাভাইরাসের কারণে ধারণা করা হয়েছিল ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় হ্রাস পাবে।’
লোপেজ দ্য সিলভা বলেন, ‘কিন্তু অবশেষে দেখা গেল কোভিড-১৯ ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026