1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

যুক্তরাষ্ট্র অবিলম্বে ভারতে টিকা উৎপাদন সামগ্রী পাঠাচ্ছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

: ভারতে করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় তা মোকাবেলায় যুক্তরাষ্ট্র অবিলম্বে দেশটিতে প্রয়োজনীয় টিকা উৎপাদন সামগ্রী পাঠাচ্ছে।
হোয়াইট হাউস রোববার এ কথা জানায়।
কোভিড সরবরাহের মধ্যে রয়েছে টিকা তৈরির উপকরণ, পরীক্ষা কিটসহ সুরক্ষা সরঞ্জাম।
এদিকে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় ইতোমধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীসহ বিভিন্ন পশ্চিমা দেশও সহায়তার অঙ্গীকার করেছে।
ভারতে গত কয়েকদিন ধরে প্রতিদিন তিন লাখেরও বেশি করে লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট ।
এ প্রেক্ষাপটে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোভিশিল্ড টিকা উৎপাদনের জন্য জরুরি ভিত্তিতে যে উপকরণ প্রয়োজন যুক্তরাষ্ট্র অবিলম্বে তা পাঠাবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেছেন, এছাড়া ওয়াশিংটন টেস্ট কিট, ভেন্টিলেটরসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাামাদিও পাঠাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026