1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ফুটবলে ৮৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড ভেঙেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ঘরোয়া লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল আল নাসরের। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই গোল করেছে দলটি।

গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলে ৯৩ ম্যাচে টানা গোল করার রেকর্ডে ভাগ বসায় আল নাসর। পরের ম্যাচেই সেই রেকর্ড নিজেদের করে নেয় তারা।

আল খালিজের বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই টানা গোলের সংখ্যা ৯৪ ম্যাচে পৌঁছায়। এর মধ্য দিয়ে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের রেকর্ডটি ভেঙে যায়।

রিভার প্লেটের ওই দলটি ‘লা মাকিনা’ নামে পরিচিত ছিল। দলটির হয়ে খেলেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার। ৯৩ ম্যাচে রিভার প্লেট মোট ৩০১টি গোল করেছিল।

দীর্ঘ সময় পর রিভার প্লেটের সেই রেকর্ড ভাঙার অভিযানে আল নাসরের অন্যতম বড় নাম রোনালদো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পর্তুগিজ তারকা। রেকর্ড স্পর্শ করার আগের ম্যাচে আবহার বিপক্ষে তাঁর গোলও ছিল এই ধারাবাহিকতার অংশ।

তবে রিভার প্লেটের আরেকটি রেকর্ড এখনো অক্ষত আছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ ছিল।

ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে সেই ৯৬ ম্যাচের রেকর্ড এখনো রিভার প্লেটের দখলে। তবে শুধু লিগের হিসাব ধরলে ৮৭ বছর পর ইতিহাসের পাতায় নতুন নাম লিখিয়েছে আল নাসর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026